ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৫:২৫:২৯
কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব প্রতিবেদক
কাতারকে লক্ষ্য করে ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 
এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে এবং আরেকটি ইউএস বিমান ঘাঁটি আল উবেইদ থেকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


আল উবেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।

তবে, কোন হতাহতের খবর জানায়নি কাতার।
এদিকে, সৌদি আরবের রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশন-এ সোমবার (২ মার্চ) ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স-কে একটি সূত্র নিশ্চিত করেছে, হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে মূল লক্ষ্য সিআইএ স্টেশনই ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ