ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর সৈয়দপুরে র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ০৩ টি প্রতিষ্ঠানে ১,৩০,০০০/- জরিমানা।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৪:৫৫:৪০
নীলফামারীর সৈয়দপুরে র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ০৩ টি প্রতিষ্ঠানে ১,৩০,০০০/- জরিমানা। নীলফামারীর সৈয়দপুরে র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ০৩ টি প্রতিষ্ঠানে ১,৩০,০০০/- জরিমানা।
নিজস্ব প্রতিবেদক


নীলফামারীর সৈয়দপুরে র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ০৩ টি প্রতিষ্ঠানে ১,৩০,০০০/- জরিমানা।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
 
। এরই ধারাবাহিকতায়  ইং ০৩/০৩/২০২৬ তারিখ সদর কোম্পানি, র‌্যাব-১৩, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী যৌথভাবে সৈয়দপুর থানাধীন বুসনিয়া মোড়, জুখাপাড়া এবং নিয়ামতপুর বাইপাস  বাজারে দুপুর ০১.০০ ঘটিকা  হতে বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত   ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩/৪৫ ধারায় পণ্যের মোরগ ব্যবহার না করা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন, এবং প্রতিশ্রুত খাদ্য পণ্য  সরবরাহ না করার অপরাধে ০৩টি কারখানা ১। ফায়সাল ফুড প্রোডাক্টকে ৩০,০০০/-টাকা, ২। তারা ফুড প্রোডক্টকে ৬০,০০০/-টাকা এবং ৩। নাজ ফুড প্রোডাক্টকে ৪০,০০০/- টাকা সর্বমোট ১,৩০,০০০/-( এক লাখ ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। 
 
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ