ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননের একটি হোটেলে ইসরাইলের হামলা হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১২:১৮:৪৬
লেবাননের একটি হোটেলে ইসরাইলের হামলা হতাহতের শঙ্কা লেবাননের একটি হোটেলে ইসরাইলের হামলা, হতাহতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
লেবাননের বৈরিতে একটি হোটেলে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। কোনো সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। তবে এতে কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত নয়।
 
কাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিতক করেনি ইসরাইলি সেনাবাহিনী। তারা দেশটিতে রাতভর হামলা চালিয়েছে।


আরামুনে একটি আবাসিক ভবনে এবং আরো দক্ষিণে সাদিয়াত নামে একটি গ্রামেও হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এতে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।।

সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত পূর্বাঞ্চলীয় শহর বালবেকে আরেকটি হামলা হয়েছে। এখানে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ