ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত ঘটনায় মামলার এজাহারভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৭:৪৮:৫৭
কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত ঘটনায় মামলার এজাহারভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত ঘটনায় মামলার এজাহারভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত ঘটনায় মামলার এজাহারভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গত ০৫/০১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪.০৫ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে কর্মরত সাব্বির রহমান (২২) ঘটনাস্থলেই নিহত হন।

 এ ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৯, তারিখ- ০৬/০১/২০২৬ খ্রি., ধারা- ৩০৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
 এরই ধারাবাহিকতায় অদ্য ০১/০৩/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকা হতে এজাহারভুক্ত আসামি মোঃ রবিউল (৩৫), পিতা- মোঃ আহমেদ আলী, সাং- কনকোলা, থানা- সুজানগর, জেলা- পাবনা’কে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ