ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভিসা সাক্ষাৎকার বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৬:৩৬:৩৭
পাকিস্তানে ভিসা সাক্ষাৎকার বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের পাকিস্তানে ভিসা সাক্ষাৎকার বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে আগামী ৬ মার্চ পর্যন্ত সব ভিসা সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচির কনস্যুলেট জেনারেল দপ্তর।

 
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে প্রাণঘাতী বিক্ষোভ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর করাচির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের বাইরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দুই মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালান, যা কোনো কূটনৈতিক স্থাপনায় শক্তি প্রয়োগের একটি বিরল ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ