ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১২:২১:০৬
​সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার ​সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার


সাইদুল ইসলাম,বালাগঞ্জ,(সিলেট) ক্রাইম রিপোর্টার :

: সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়।

তারা হলেন- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আশকুড়ি বীরগাঁও’র পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), একই জেলার মধ্যনগর থানার চামারদানি গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার মাহমুদপুরের রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮), একই থানার রামসিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯) ও হবিগঞ্জের বানিয়াচংয়ের শরিফ উদ্দিন রোডের জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮)। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।এদিকে, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর এলাকা থেকে আবদুর রহিম (১৯) নামের কিশোরগ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়।

সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার টুকেরাগাঁও’র লিয়াকত আলীর ছেলে। আবদুর রহিম ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।এরআগে শুক্রবার অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশ।আটককৃতদের একজনের নাম সিয়াম (২৩)। তিনি নগরের বালুচর এলাকার বাসিন্দা। আটককৃত অপর দুজন অপ্রাপ্ত বয়স্ক। তাই তাদের নাম পরিচয় গোপন রাখা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ