ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১২:১৬:৪৭
ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, স্পেন তার সামরিক ঘাঁটিগুলো ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না। ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 
সোমবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মানচিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সপ্তাহান্তে হামলা শুরু করার পর থেকে দক্ষিণ স্পেনের রোটা এবং মোরন সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন বিমান ত্যাগ করেছে। ফ্লাইটরাডার২৪তে কমপক্ষে সাতটি বিমান জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে দেখানো হয়েছে।


ব্রিটেনও প্রথমে ইরানের ওপর আক্রমণের জন্য তার ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষার’ কথা বলে তাদের ব্যবহারের অনুমোদন দেয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ