ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১১:৩৮:১০
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। 
 
বিজিবি জানায়, বরিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধীন  অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার নাগরাজ এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে৷ 
 
পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে তাদের কাছে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। 
 
পরে ঘটনাস্থল তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৯৮ বোতল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপের অনুমানিক সিজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 
 
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” সত্যতা নিশ্চিত করে বলেন,“দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ