ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১০:৫৩:২৯
ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে
নিজস্ব প্রতিবেদক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে এই সংঘাতে জোট হিসেবে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়েছে।


ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে পদক্ষেপ নিচ্ছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 

তবে তিনি স্পষ্ট করে দেন, ‘এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।’

 
রুটে আরও জানান, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও ন্যাটোর সদস্য দেশগুলো চাইলে নিজ নিজ অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ