ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার দেশ’ নামে ভূয়া ফেসবুক পেইজে গৌরীপুরে ১২ সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২৩:৪৩:১৭
‘আমার দেশ’ নামে ভূয়া ফেসবুক পেইজে গৌরীপুরে ১২ সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ দায়ের ‘আমার দেশ’ নামে ভূয়া ফেসবুক পেইজে গৌরীপুরে ১২ সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ দায়ের
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : 
 
‘আমার দেশ’ নামে ভূয়া ফেসবুক পেইজ থেকে ময়মনসিংহের গৌরীপুরের ১২ সাংবাদিককে নিয়ে
বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন ও হুমকির ঘটনায় গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার  (২৭ ফেব্রুয়ারি) এ অভিযোগ দায়ের করেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি রবিবার নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম। তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী সনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগটি গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান তদন্ত করছেন। তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ফেসবুক আইডি’র তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অভিযোগকৃত পোস্টটিও মুছে দেয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, ‘আমার দেশ’ নামে ভূয়া ফেসবুক পেইজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একটি পোস্ট দেয়। এ মন্তব্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা ছাড়াও নানা রকম হুমকি প্রদান করে। একজন দলিল লেখককে সাময়িক বরখাস্ত করার পরে ওই দলিল লেখকের পক্ষ নেয় এ আইডির জনক। এ আইডিতে ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নামে মিথ্যা-ভিত্তিহীন তথ্য প্রচার করে মান-সম্মানের ভয় দেখিয়ে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এ ফেসবুক আইডিতে অশ্লীল নগ্নভিডিও প্রচার করা হয়েছে। এ আইডির পরিচালকের পরিচয় সনাক্ত ও  ঠিকানা অনুসন্ধানে কাজ করছে একটি গোয়েন্দা সংস্থাও।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হুমকিপ্রাপ্ত সংবাদিকরা হলেন দৈনিক কালবেলার গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক মানব কন্ঠের ওবায়দুর রহমান, দৈনিক গনকন্ঠের হুমায়ুন কবীর সুমন, বাংলাদেশের আলোর আব্দুর রউফ দুদু, মানবজমিনের শামীম হোসেন আলভী, প্রতিদিনের বাংলাদেশের শামীম আনোয়ার, ডেইলি ইন্ড্রাস্টির ফারুক আহমেদ, দৈনিক জনতার শেখ মো. বিপ্লব, সময়ের কন্ঠস্বরের হলি সিয়াম শ্রাবন, আলোকিত সকালের আব্দুল কাদির, আজকের পত্রিকার আরিফ আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ