ঈদগাঁওতে জুয়াড়ি আটক
কক্সবাজার প্রতিনিধি
ঈদগাঁওয়ে চা দোকানে বসে জুয়া খেলার অভিযোগে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকা থেকে ঈদগাঁও থানা পুলিশ তাঁদের আটক করে। আটককৃতরা হলো ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া এলাকার নুরুল কবীরের ছেলে মফিজুর রহমান, মনির আহমদের ছেলে সোহেল, মোক্তার আহমদের ছেলে ইব্রাহিম, জাগিরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মুসা আলম ও খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ভাদিতলা এলাকার একটি চা দোকানে বসে তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিল। টহলরত পুলিশ তাঁদের আটক করে। একইদিন দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স