ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২১:৩৯:৩৯
খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে দুইবার মারার চেষ্টা করেছিলেন খামেনি। কিন্তু তার আগে তিনিই খামেনিকে মেরেছেন।

 
রোববার সন্ধ্যায় এবিসি নিউজের এক সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প উচ্ছ্বাস নিয়ে একথা বলেন। শনিবার সকালে তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি।


এ প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথোপকথনের কথা এক্সে লিখেছেন এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল।

তিনি লেখেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে একথা বলেছেন যে, তিনি (খামেনি) আমাকে পাওয়ার আগে আমিই তাকে পেয়ে গেছি। তারা দুই বার চেষ্টা করেছিল। আমিই তাকে প্রথমে পেয়ে গেলাম।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ