ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই: আইএইএ প্রধান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২০:১০:৪৭
ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই: আইএইএ প্রধান ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই: আইএইএ প্রধান
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফিয়াল গ্রোসি বলেছেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন কিছুর ইঙ্গিত তারা পান নি।

 
তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো লক্ষণ নেই।


সংস্থাটির গভর্নর বোর্ডে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি বা আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

আইএইএ-তে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ