ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৬:৪৭:৪৭
সৈয়দপুরে ঢাকা ব্যাংকে আগুন সৈয়দপুরে ঢাকা ব্যাংকে আগুন
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভেতরে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের টিম এসে তাদের উদ্ধার করে। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় পাশের একটি তুলার দোকান থেকে আগুনে সূত্রপাত শুরু হয়। মুহূর্তেই তা পাশের একটি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সৈয়দপুর থানা পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছেন, যাতে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে বিঘ্ন না ঘটে।
 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ