ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পারিবারিক বিরোধের জেরে সরকারী রাস্তা কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০১ ২৩:৩৮:০৪
ভালুকায় পারিবারিক বিরোধের জেরে সরকারী রাস্তা কেটে ফেলার অভিযোগ ভালুকায় পারিবারিক বিরোধের জেরে সরকারী রাস্তা কেটে ফেলার অভিযোগ

 

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে কয়েকটি বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনা গ্রামে। জানা যায়, প্রায় পচিশ বছর আগে ছফির উদ্দিনের কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করে ওই জমির উপর দিয়ে রাস্তা নির্মান করেন সমসের আলী। \

পরে ওই রাস্তায় ইউনিয়ন পরিষদের বরাদ্ধের টাকা দিয়ে মাটি ফেলে রাস্তাটি প্রশস্ত করা হয়। কিন্তু কিছু দিন পূর্বে ছানোয়ার হোসেন সমসের আলীর জমিতে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা করে ব্যর্থ হলে চলাচলে বিগ্ন ঘটাতে কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি কেটে ফেলে।

ভুক্তভোগী সমসের আলী বলেন, আমার ৫ হাজার লেয়ার মুরগি আছে তাই সপ্তাহে অন্তত ২ দিন ডিমের গাড়ি সহ বিভিন্ন পন্য পরিবহনের গাড়ী আসে। ছানোয়ার হোসেন, ছফির উদ্দিন গংরা চক্রান্ত করে রাস্তা কেটে আমাকে জিম্মি করে টাকা আদায় করতে চায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। 

 এ ঘটনায় সমসের আলী বাদী হয়ে  ৯ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ