ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০১ ১৩:৫৪:৪৮
ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮ ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮
নিজস্ব প্রতিবেদক
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ৯৫ জন আহত হয়েছেন। শনিবার এ হামলা চালানো হয়।

 
এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।

 
এদিকে, পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোষ্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!’
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ