ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তির লোভে চাচাতো ভাইকে হত্যা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ২১:২৮:৩৯
সম্পত্তির লোভে চাচাতো ভাইকে হত্যা, যুবক গ্রেপ্তার সম্পত্তির লোভে চাচাতো ভাইকে হত্যা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙাপাড়া গ্রামে সাত বছর বয়সী শিশু সিরাজুল আল সামসকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আমানুল ইসলাম আমান (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির লোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমানের দাবি, তার চাচী তাকে অবহেলা করতেন। অন্যদিকে চাচাতো ভাই সামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করায় তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়।

 
ঘটনার দিন শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে চাচীর বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে সামসকে বাইরে ডেকে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে যায়। সেখানে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিশ্চিত হওয়ার পর পাশের একটি ভুট্টাক্ষেতে লাশ ফেলে রেখে আসে সে। পরবর্তীতে সামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে সামসের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন বলেন হত্যাকারী আমানুল ইসলাম আমানকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ