ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সনাতনী সমাজের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ২০:৩৩:৪৭
​মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সনাতনী সমাজের সংবর্ধনা ​মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি শেখ মোঃ আব্দুল্লাহকে সনাতনী সমাজের সংবর্ধনা
 
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ-কে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ-১ আসনের সনাতনী সমাজ।  

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সনাতনী সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনরা তাকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তার সহযোগিতা কামনা করেন।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার প্রত্যাশা তাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আজগর অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক গেনদিপ ঘোষ, শ্রীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন রায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব্রবত দাস টুটুল, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক ও সাধারণ সম্পাদক অধির দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ