ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কৃষি জমির নিচে ‌‘ল্যান্ডমাইন’!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৯:৪০:৩৫
চুয়াডাঙ্গায় কৃষি জমির নিচে ‌‘ল্যান্ডমাইন’! চুয়াডাঙ্গায় কৃষি জমির নিচে ‌‘ল্যান্ডমাইন’!
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা গ্রামের মাঠে বেশ কিছু বোমাসদৃশ বস্তুর সন্ধান মিলেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামের স্কুলপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। গ্রামের এক কৃষক জমিতে সেচ দিতে গিয়ে নালা তৈরির সময় তিনটি বোমাসদৃশ বস্তু বেরিয়ে আসে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য স্থানীয়দের সরিয়ে নেয়।
 
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এগুলো দেখতে অনেকটা ল্যান্ডমাইন বোমার মতো। মাটির নিচে পুঁতে থাকায় এখনো সঠিক সংখ্যা জানা যায়নি। ধারণা করা হচ্ছে এগুলো পাকিস্তানি সৈন্যরা ব্যবহার করতো বলে ধারণা করা হচ্ছে।
 
ওসি আরও জানান, ইতিমধ্যে সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার জন্য পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ