ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৯:২৮:০৮
​বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায় ​বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।। 

কুমিল্লার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রাতভর খাড়াতাইয়া নতুন বাজার, ইছাপুরা, ভরাসার বাজার, পয়াত, ফকির বাজার, কালিকাপুর, বাকশীমূল ও থানা রোডসহ একাধিক স্পটে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের তথ্য সরবরাহকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাকৃত ব্যক্তির নাম রুবেল রানা (৩১)। তিনি বাকশীমূল গ্রামের বাসিন্দা এবং তার পিতা মৃত আবুল হাসেম।

এছাড়া ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনার সময় মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয় এবং যন্ত্রটি বিকল করে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ