ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে যা বললেন অভিনেতা জাহের আলভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৮:৪৯:৩১
স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে যা বললেন অভিনেতা জাহের আলভী স্ত্রীর আত্মহত্যা প্রসঙ্গে যা বললেন অভিনেতা জাহের আলভী
নিজস্ব প্রতিবেদক
আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। আজ শনিবার, ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 
বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন জাহের আলভী। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।

 
পোস্টে অভিনেতা লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম ।খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

শিগগিরই ঢাকায় ফিরছেন জানিয়ে তিনি লেখেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।’

সব শেষে স্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ