ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার ও বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৬:০৩:২০
কাতার ও বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ কাতার ও বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কাতার ও বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার একই সঙ্গে দেশ দুটিতে অবস্থানরত সাধারণ মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে দূতাবাস। দ্য টাইমস অব ইসরায়েলসহ দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
 
পৃথক দু’টি বিবৃতিতে দূতাবাস জানায়, তারা তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ বা যে যেখানে আছেন সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ কার্যকর করছে। 
 
বিবৃতিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা সকল মার্কিন নাগরিককেও একই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছি।’
 
এছাড়া মার্কিন নাগরিকদের তাদের নিজ নিজ বাসভবন বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে সুরক্ষিত স্থান খুঁজে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ