ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৪:৩৬:১৫
চিরিরবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত চিরিরবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 
শনিবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে পূর্বে তৈইপাড়া নামক স্থানে দশমাইল হাইওয়ে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 
নিহত রাকিব হোসেন (২৭) ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আর‌এফ‌এল কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন।

দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা ঠাকুরগাঁও থেকে নীলফামারী জেলার সৈয়দপুর আরএফএল কোম্পানিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মহাসড়কের পাকা রাস্তার উপর ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় অজ্ঞাতনামা চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েন।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যাবস্থা পক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ