ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৪:২২:২৭
নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
আন্দোলন সংগ্রাম ও সম্প্রতি জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সাংবাদিকতা পেশায় বগুড়া অনেক গুরুত্বপূর্ণ জায়গা। বিগত সময়ে সহযোগিতা করেছেন সাংবাদিকরা, সরকারের প্রতিনিধি হিসেবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
 
প্রতিমন্ত্রী আজ শনিবার বেলা ১২ টায় বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার সরকারী দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
 
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, পুলিশ সুপার শাহাদত হোসেনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, বগুড়ার মানুষ বিএনপিকে ভালোবাসে, বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের বিজয়ী করেছে। তাদের আশা আকাঙ্খা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান, বগুড়ার মানুষের প্রধানমন্ত্রী, তার সাথে কথা বলে সুন্দর বগুড়া গড়তে আমরা সকল সংসদ সদস্য মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ