ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৪:১০:৩৩
নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার নবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল ইসলাম শামস (০৮) নামে এক শিশুকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রামে থেকে লাশ উদ্ধার করা হয়।

 
সিরাজুল ইসলাম শামস ডাংগাপাড়া গ্রামের মমিনুল ইসলাম ওরফে মনু মিয়ার ছেলে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যার পর বাড়ীর পাশে একটি মাদ্রাসার সামনে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়।

 
ভিকটিম শামসের মা শাম্মি আকতার জানান, তার ভাতিজা আমিনুর রহমান রাত টার দিকে শামসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক সময় হয়ে গেলেও সে বাড়ীতে না আসায় সম্ভাব্য স্থানে খোঁজ করা হয়।এক পর্যায়ে মাদ্রাসার সামনে ভুট্টা ক্ষেতে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সাথে সাথে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান ফুলবাড়ী থানা থেকে শামসের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত মামলা দায়ের হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ