ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ১২ টা পর্যন্ত আমরা ১৪৫ টি আসন পেয়েছিলাম,কিন্তু পেয়েছি ৬৬ টি আসন ইফতার মাহফিলে এটিএম আজহার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১১:৫৬:১২
রাত ১২ টা পর্যন্ত আমরা ১৪৫ টি আসন পেয়েছিলাম,কিন্তু পেয়েছি ৬৬ টি আসন ইফতার মাহফিলে এটিএম আজহার। রাত ১২ টা পর্যন্ত আমরা ১৪৫ টি আসন পেয়েছিলাম,কিন্তু পেয়েছি ৬৬ টি আসন ইফতার মাহফিলে এটিএম আজহার।
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
গত ১২ তারিখে জাতীয় নির্বাচনে সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ১৪৫ টি আসন পেয়েছিলাম।সকাল হতে না হতেই আমাদের ৬৬ টি আসন দিয়েছে।আমরা সরকার গঠন করতাম। কিন্তুু আমাদের দেয়নি।শুক্রবার ২৭ ফেব্রুয়ারী বদরগঞ্জ দামোদরপুর ইউনিয়ন ইফতার মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটি এম আজহার এ কথা বলেন।
 
তিনি বলেন,আমরা পাঁচ বছর সুন্দর সৎ নিষ্ঠাবান সহিত থাকবো।কোন অপরাধ দূনীতি করবো না।ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে।বদরগঞ্জ অবৈধ বালু উত্তোলনকারীরা জামায়াতে ইসলামী নাম ভাঙ্গিয়ে বালু তুলছেন।এটা ডাহা মিথ্যা কথা।

আমরা দূনীতি করিনা করতে দিবোনা।যারা এধরণের দলের নাম ভাঙ্গিয়ে চললে তাদের প্রশাসন কাছে তুলে দেন।এটি এম আজহার আরো বলেন, বদরগঞ্জ জামায়াতে আমির সাধারন সম্পাদক, নায়েবে আমির এই তিনজনের কথা বলে কেউ অপকর্ম করলে আমাকে জানাবেন।আমি সঙ্গে সঙ্গে ব্যবস্হা নিবো।আমাকে যারা ভোট দিয়েছে,আর যারা দেয়নি এবং যারা ভোট কেন্দ্রে যেতে পারেননি তারা কেউ যদি আমার কাছে বৈধ তদবির নিয়ে আসেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো।কিন্তু কোন অবৈধ তদবির নিয়ে আসবেন না।

আমি অবৈধ তদবির করিনা।সে যদি আমার দলের নেতা কর্মী হয়।তিনি আরো বলেন, আমি ৫৭ বছর থেকে রাজনৈতিক করি আমার ঢাকা শহরে একটি বাড়ি নাই। আমি দূনীতি করিনা।যারা আমাকে মিথ্যা সাক্ষী দিয়ে  ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চেয়েছিল।আমি তাদের বিরুদ্ধে মামলা করিনি।

কারন আমি মামলা বাজ নই।পবিত্র রমজান মাসে আসুন আমরা সবাই বৈধ ভাবে চলি।হালাল রোজগার খাই।হারাম বর্জন করি।আমরা যত ইবাদত বন্দেগি করি,যাকাত দেই হজ করি হারাম আয় করলে তা সব ভেস্তে যাবে।ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে শাহ মু রুস্তম আলী, আমির কামরুজ্জামান কবির, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ  মতিন সরকারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ