ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ০১:৩৯:৪৬
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঐতিহাসিক চান্দামারী মসজিদ। এ মসজিদটি মোঘল আমলে প্রায় ৪’শ বছর আগে নির্মাণ করা হয় বলে কথিত রয়েছে।
 
স্থাপত্যের নিপুণ কারুকার্যে নির্মিত চান্দামারী জামে মসজিদ আজও তার স্ব-স্থানে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
 
যদিও মসজিদটি অনেক পুরোনো। তবুও এখনও এ মসজিদটি রয়েছে অক্ষত। এখনও এ মসজিদের নামাজ আদায় করেন এলাকার তথা দূর দুরান্ত থেকে আসা মুসল্লিগণ।
 
এ মসজিদটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এটি উপজেলার চান্দামারী মন্ডলপাড়া গ্রামের মাঝে অবস্থিত।
 
এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মসজিদটি মোট ৫১ শতাংশ জমির উপর নির্মিত হয়। প্রায় ৪০০ বছর আগে মোঘল আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে তাদের ধারণা। ভারতের বাবরী মসজিদ ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের সঙ্গে চান্দামারী মসজিদটির যথেষ্ট  সাদৃশ্য রয়েছে।
 
ঐতিহ্য ও স্মৃতিচিহ্ন নিয়ে আজও ভগ্ন দশায় দাঁড়িয়ে আছে এ মসজিদটি। এখানে গম্বুজ সংখ্যা কম হলেও সৌন্দর্যে কোনও অংশে কম নয়। তিন গম্বুজ এবং তিন মেহেরার বিশিষ্ট ইট, সুরকী দ্বারা সুনিপুণ কারুকার্যে নির্মিত এ ধরনের মসজিদ জেলার কোথাও দেখা যায় না।
 
মসজিদের পুরো অবকাঠামোটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ ২২ ফুট। চারদিকে বাউন্ডারি ওয়াল বেষ্টিত এবং ৬০ ফুট উচ্চতা সম্পন্ন মসজিদটি বিভিন্ন কারণে এখন তার সেই জৌলুস নেই।
 
মসজিদটি অত্যন্ত দৃষ্টিন্দন হওয়ায় অনেক মানুষ এমনিতে যেমন দেখতে আসেন তেমনি নামাজ আদায় করতেও আসেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ