ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সাথিয়ায় আটোবাইকের চাকা খুলে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৭ ২২:৫৭:৫৫
পাবনার সাথিয়ায় আটোবাইকের চাকা খুলে প্রাণ গেল চালকের পাবনার সাথিয়ায় আটোবাইকের চাকা খুলে প্রাণ গেল চালকের
 
 
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন চালক লিয়াকত আলী মন্ডল হেদাই (৪৫)। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। 
 
নিহত লিয়াকত উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে। 
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। 
 
পারিবারিক সূত্র জানায়, নিজের অটোবাইকে মাধপুর থেকে যাত্রী নিয়ে সাঁথিয়া আসার পথে একটি চাকা খুলে গেলে অটোবাইকটি চালক লিয়াকতের মাথায় চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ