উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ – রাজধানীর উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
ব্লাড কানেকশন-এর চেয়ারম্যান কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন (IIFSO)-এর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
এছাড়া আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল থানা আমীর ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ নেতা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং সামাজিক সেবামূলক কাজে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের দেশ ও জাতির কল্যাণে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির বিকল্প নেই।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স