ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে মাছ-মাংসের দাম ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে/সাধারণ ক্রেতাদের দুর্ভোগ


আপডেট সময় : ২০২৬-০২-২৭ ১৫:৪৪:২২
কাউখালীতে মাছ-মাংসের দাম ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে/সাধারণ ক্রেতাদের দুর্ভোগ কাউখালীতে মাছ-মাংসের দাম ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে/সাধারণ ক্রেতাদের দুর্ভোগ
 
 
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে রমজান মাসকে কেন্দ্র করে মাছ মাংসের দাম উর্ধ্বমুখী ফলে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে মাছের ও মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, রুই মাছ ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা, কাতল মাছ ২৮০ টাকা, পাবদা ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা, কোরাল মাছ  ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা থেকে ৭০০ টাকা, পাঙ্গাস ১৬০ টাকা, পোমা ৩৫০ টাকা, চিংড়ি মাছ প্রকারভেদে ৭০০ টাকা থেকে ১২০০ টাকা, ইলিশ মাছ ৬০০ থেকে ২২০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এদিকে মাংস বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সোনালি মুরগি ২৮০ টাকা, কক ৩০০ টাকা, বয়লার ১৮০ টাকা ও প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।

রমজান মাসকে পুঁজি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে মাছ-মাংসের দাম বাড়িয়ে বিক্রি করছে। ফলে বাজার করতে আসা অনেক ক্রেতারাই মাছ না কিনে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এক্ষেত্রে মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা মাছ-মাংস খাওয়া একপ্রকার ছেড়ে দিয়েছে বলে মাছ কিনতে আসা ক্রেতা আবুল বাশার জানান। দিনমজুর শুকুর আলী বলেন মাংস খাওয়া আমরা ভুলে গেছি। মাংস বর্তমানে বড়লোকের খাবার। মাছ ব্যবসায়ী ইয়াকুব আলী জানান, মাছের চাহিদার চেয়ে সরবরাহ কম। স্থানীয় পর্যায়ে মাছ কম থাকায় আমরা বাহিরের মাছের উপর নির্ভরশীল, তাই দাম একটু বেশি। ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকার কারণে ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মত দাম বাড়িয়ে বিক্রি করছে। 
 
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ