ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৭ ১১:২৭:৪৯
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার পূর্ব মজমপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৫৯) নামের এক মোটরসাইকেল আরোহী হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর উদিবাড়ী রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। 
 
এ দূর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায়  উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।  
 
 
 
নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি সাব কন্টাক্টারী কাজের সূত্রে কুষ্টিয়ার পুলিশ লাইন্সের সামনে ভাড়া বাসায় থাকতেন।
 
 
 
জানা গেছে, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলিতে অবস্থিত উদিবাড়ি রেলক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। ফলে প্রায়শই সেখানে দূর্ঘটনা ঘটে থাকে। 
 
বৃহস্পতিবার সকালের দিকে শাহ জামালের মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ করেন এবং অরক্ষিত রেলক্রসিংটিতে দ্রুত গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানান তারা ।
 
এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত: মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের নিচে চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ