ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৭ ০১:২৭:১১
​‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ ​‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জে মাধবপুরে পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট
মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান দুটি পরিচালনা করা হয়।
‎ 
‎বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি)দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

‎বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎একই এলাকায় পরিচালিত অপর অভিযানে আরেকটি ট্রাক থেকে একই কৌশলে লুকানো আরও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

‎অবৈধভাবে আমদানি করা এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ