২ দিনের সফরে দিনাজপুর আসছেন ২টি মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. জাহিদ এমপি
২ দিনের সফরে দিনাজপুর আসছেন ২টি মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. জাহিদ এমপি
নবাবগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন ২৭ও ২৮ ফেব্রুয়ারী দিনাজপুর জেলা সফর করবেন। সিনিয়র সহকারী সচিব মো: আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।
২৭ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ৩টাই নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
বিকেল ৫টায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে অংশগ্রহন করবেন এবং নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন।
২৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কাযালয়ে জেলার বিভিন্ন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ
অডিটরিয়ামে ইফতার মাহফিলে অংশগ্রহন করবেন। রাত্রি ৮টা ২৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স