ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ২০:৫২:১৯
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত

 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৪) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঝিলংজা বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আব্দুল মালেক সেন্টমার্টিনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত আলী হোসেনের ছেলে। তিনি কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ির সেন্টমার্টিন প্রতিনিধি ও সী প্রবাল রিসোর্টের মালিক ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, সৌদি আরব গমনের প্রস্তুতির অংশ হিসেবে রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপির প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজার শহরে ফিরছিলেন আব্দুল মালেক। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

 

কক্সবাজার সদর থানার ওসি ছমিউদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ