গণভোটের ফলাফল সংশোধন করলো ইসি
নিজস্ব প্রতিবেদক
গণভোটের ফলাফল সংশোধন করলো ইসিবাংলাদেশ নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধনী করা হয়েছে। এ সংক্রান্ত একটি সংশোধনী বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
সংশোধিত গেজেটে আগে প্রকাশিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম। এছাড়া সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা।
গণভোটটি অনুষ্ঠিত হয় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত কয়েকটি প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না—এই প্রশ্নে।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইসি সচিব বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছিলেন।
সংশোধিত ফলাফল
নির্বাচন কমিশন প্রকাশিত সংশোধনী অনুযায়ী সংখ্যাগুলো নিম্নরূপ:
* ‘হ্যাঁ’ ভোট: পূর্বে ৪,৮২,০০,৬৬০ → সংশোধিত ৪,৭২,২৫,৯৮০
* ‘না’ ভোট: পূর্বে ২,২০,৭১,৭২৬ → সংশোধিত ২,১৯,৬০,২৩১
* মোট বৈধ ভোট: পূর্বে ৭,০২,৭২,৩৮৬ → সংশোধিত ৬,৯১,৮৬,২১১
* বাতিল ভোট: পূর্বে ৭৪,২২,৬৩৭ → সংশোধিত ৭৪,৩৫,১৯৬
* সর্বমোট প্রদত্ত ভোট: পূর্বে ৭,৭৬,৯৫,০২৩ → সংশোধিত ৭,৬৬,২১,৪০৭