ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৯:০৪:৩৪
উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মো. জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ হলো আ. জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিকের।

 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানন, অতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার প্রদান করা হবে।

 

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ