কাউখালী প্রতিনিধি:
ফাতিমা আনুশা বরিশাল বোর্ডের অধীন পিরোজপুর জেলার কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য সে ৫ম শ্রেনিতেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছিল।
তার পিতা মাহফুজুর রহমান পিরোজপুর জেলার কাউখালী উপজেলা শহরের বাসিন্দা সমাজসেবক ও প্রথম শ্রেণীর ঠিকাদার। মাতা দুলারি বেগম গৃহিণী। আনুশা ইচ্ছা প্রকাশ করেন সে ভালোভাবে লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায় । সে সকলের দোয়া প্রার্থী ।