ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সুলভ মূল্যে মিলছে দুধ, ডিম ও মাংস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৫:৪২:৩১
রাজবাড়ীতে সুলভ মূল্যে মিলছে দুধ, ডিম ও মাংস রাজবাড়ীতে সুলভ মূল্যে মিলছে দুধ, ডিম ও মাংস

 

নিজস্ব প্রতিবেদক

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে দুধ, ডিম, ও মাংস সুলভ মূল্যে বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে  জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ও ডেইরী ও পোল্ট্রি এসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ি সমিতির সহযোগিতায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

 

শুক্রবার ও শনিবার ছাড়া ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই বিপণন কার্যক্রম চলমান থাকবে। ভ্রাম্যমাণ বিপণন কার্যক্রমে প্রতিদিন ১০০ কেজি গরুর মাংস বিক্রি করা হবে। প্রতি কেজি ৭০০ টাকা দরে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১ কেজি মাংস ক্রয় করতে পারবেন।

 

এছাড়াও রাজবাড়ী পোল্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিদিন ৫০০ পিচ মুরগির ডিম বিক্রি করবে। প্রতি হালি ডিমের মূল্য ৩০ টাকা দরে বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ হালি ডিম ক্রয় করতে পারবেন।

 

রাজবাড়ী ডেইরী অ্যাসোসিয়েশন প্রতিদিন ৫০ লিটার গরুর দুধ বিক্রি করবে। প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রয় করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১ লিটার দুধ ক্রয় করতে পারবে। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন সরকার উপস্থিত ছিলেন। 

 



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ