কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছনে শিশুর বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
বুধবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় তাবাসসুম। সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি ।
এ ব্যাপারে সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক আহমেদ বলেন, শিশুর গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারনা করছি তার সাথে খারাপ কিছু হয়েছে। ময়না তদন্তের পরই বাকিটা জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স