ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ভবিষ্যতে সে পাইলট হতে চায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৩:৪৩:২০
যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ভবিষ্যতে সে পাইলট হতে চায় যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ভবিষ্যতে সে পাইলট হতে চায়
 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার  :
 
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২৫ এ সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইবতেদায়ী শাখা থেকে অংশ গ্রহণ করে আব্দুল্লাহ আল যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
 
যায়েদ সলঙ্গা বাজার থানামোড়ের মীম সাইকেল স্টোর এর প্রোঃ বিশিষ্ট ব্যবসায়ী মোখতার হোসেন এবং গৃহিনী ফেরদৌসি খাতুনের একমাত্র ছেলে। 
 
যায়েদ বড় হয়ে পাইলট হতে চায়। তার এ সাফল্য অর্জনে বাবা-মা শিক্ষক শিক্ষিকাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যায়েদের এমন সাফল্য অর্জন করায় তার বাবা-মা খুশি হয়ে দেশবাশী সকলের কাছে দোয়া কামনা করেছেন যেন ভবিষ্যতে যায়েদ তার লক্ষ্য অর্জন করতে পারে। যায়েদের ইচ্ছে সে বড় হয়ে পাইলট হতে চায়।

খুব ছোট বেলা থেকে সে পাইলট হবার স্বপ্নে বিভোর হয়ে আছে। মহান আল্লাহ পাক যায়েদের আশাকে পরিপূর্ণ করুক এমনটাই প্রত্যাশা করেন যায়েদের বড় দুই বোন মিম এবং মুন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ