ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিল্প-সংস্কৃতির রাজনীতিকীকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৩:৩৯:৫৬
শিল্প-সংস্কৃতির রাজনীতিকীকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়: প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতির রাজনীতিকীকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়: প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা সাহিত্য শিল্পকলা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান-বিজ্ঞান সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।

 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তন দেশের কৃতি সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। 

 

তিনি বলেন, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি, জ্ঞানী-গুণীজন দিক নির্দেশকের ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে সমৃদ্ধি এবং নৈতিকতার মানদন্ডে সেই সমাজ ততবেশি আলোকিত হতে থাকবে।

 

তারেক রহমান বলেন, আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম। আর একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায়, আমাদের সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ একুশে ফেব্রুয়ারি।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, একুশ আমাদের অবিনাশী চেতনা, স্বাধিকার অর্জনের বীজমন্ত্র। এবার আমরা ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণ অমর একুশের ভাষ্য-শহীদদের স্মরণে প্রবর্তিত আজকের একুশে পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে ভাষা সংগ্রামীদের স্মরণ করছি। আল্লাহ তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ