রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর এর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্বে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসাইন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিজ্ঞ শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আমির হামজা। অত:পর সবাই ইফতার গ্রহণ করেন।