ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কলাতলি আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ০১:৪২:৫২
​কলাতলি আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত ​কলাতলি আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত



বিশেষ প্রতিনিধিঃ 

কক্সবাজার শহরের কলাতলি আদর্শ গ্রামে একটি গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যাস পাম্প এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।


বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ