ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ২২:৪০:১২
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:


দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নি শিখা স্বাগত বক্তব্য রাখেন। এতে ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের চলমান মামলার অগ্রগতি উপস্থাপন করা হয়। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় বিষয়, দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়িত ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটির লক্ষ্য স্থানীয়ভাবে সহজ, স্বল্প ব্যয়ে, দ্রুত ও স্বচ্ছ বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ