কুবির আইসিটি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুবির আইসিটি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং আইসিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান এবং আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ। এছাড়াও বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
"প্রথমেই ধন্যবাদ দিতে চাই আইসিটি অ্যাসোসিয়েশনকে যারা আজকের ইফতারের আয়োজন করেছে। এমন আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের কাছে আসার সুযোগ তৈরি হয় এবং মেলবন্ধন তৈরি হয়। পাশাপাশি রমজানের যে ফজিলত রয়েছে, সেটিও আদায় হয়। আমি আশা করি, সামনের দিনগুলিতে আমাদের সকল ছাত্রছাত্রীরাই উপস্থিত থাকবে ইনশাআল্লাহ।"
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন,
আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বলেন,"প্রতি বছরের ন্যায় এবারও আমরা আইসিটি বিভাগ ও আইসিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার আয়োজন করেছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং আমাদের ডিপার্টমেন্টের জন্য দোয়া করব যাতে আমরা সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি।"
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স