ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৯:০৯:২৪
রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ছয়জন কন্ঠশিল্পী। এরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ।

 
দুঃখ, হতাশা ও নিঃস্বতার মুহূর্তে একমাত্র ভরসা আল্লাহ। মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে, কুরআনের নির্দেশনা মেনে আল্লাহর দিকে ফিরে গেলে তিনি বান্দাকে আশ্রয় ও শান্তি দেন। এই ভাবার্থে ‘আল্লাহ দেবে ঠাঁই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডওতে অংশগ্রহণ করেছেন এই ছয় শিল্পী।

 
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘এক গানে জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মোনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করছি এই ইসলামী গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

কাজী শুভ বলেন, ‘গানের কথাগুলো অসাধারণ। আমরা ছয় জন খুব ভক্তি নিয়ে গানটি গেয়েছি। আশা করছি এই গানটি শুনলে মুমিনের দিল ঠান্ডা হয়ে যাবে।’

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ডিএমএস জানায়, খুব শীঘ্রই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে, দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ