ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর: বিচারের দাবিতে ব্যবসায়িকদের মানববন্ধন
ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর: বিচারের দাবিতে ব্যবসায়িকদের মানববন্ধন
আশিকুর রহমান শান্ত
ভোলা জেলা প্রতিনিধি
ভোলার কিচেন মার্কেটে এক নারী ও তার পুত্রকে মারধর ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত গরুর মাংস বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এক নারী ও তার পুত্র কিচেন মার্কেটে গরুর মাংস কিনতে লোকমান কষাইয়ের দোকানে যান। এ সময় মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগে ক্রেতারা প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে লোকমান কষাই, তার ছেলে মো. ছাইফুল ও জসিমসহ কয়েকজন মিলে ওই নারী ও তার পুত্রের ওপর হামলা চালায়। এতে তারা আহত ও হেনস্থার শিকার হন।
পরে মার্কেটে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল-এ নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত লোকমান কষাই পূর্বেও বিভিন্ন সময়ে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং মার্কেটের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স