ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৬:৫৭:৩৩
ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নিয়মিত আন্তঃনগর ও মেইল ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর রেলভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন

 

ঈদ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো—

 

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল

 

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা ঈদ স্পেশাল

 

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশালময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল

 

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশালঈদের পর যাত্রীচাহিদা বিবেচনায় এসব ট্রেনের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনে ফিরতি যাত্রার ব্যবস্থাও করা হবে।

 

অগ্রিম টিকিট বিক্রির সূচি

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ এবং চলবে ৯ মার্চ পর্যন্ত। এ সময়ে ধারাবাহিকভাবে ১৩ থেকে ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত।

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্রিম ও ফিরতি—উভয় ধরনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ