ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৫:৩২:০২
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানের চালকসহ ভ্যানে থাকা এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) ও ভ্যান চালক আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের পুত্র আইনুল সরকার (৫৩)।

 

স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি চার্জার ভ্যানে এক নারী যাত্রী ফুলবাড়ী উপজেলার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাঙ্গামাটি বলিভদ্রপুর এলাকায় এলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যান চালক ও ওই নারী যাত্রী নিহত হয়।

 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ