ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৪:৫১:২১
এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানিয়েছে, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এফএসআরইউ থেকে এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত আরএলএনজি সরবরাহ হ্রাস পাবে। গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। 

 

জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ